০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হজের নিবন্ধনের সময় বাড়বে কি না, জানা যাবে আজ মঙ্গলবার

ইউএনবি
  • আপডেট : ০৯:১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / ২৮৫ বার দেখা হয়েছে

হজের নিবন্ধনের সময় বাড়বে কিনা, তা আগামীকাল মঙ্গলবার জানা যাবে। এদিন সৌদি সরকারের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

সৌদি আরবের রোডম্যাপ অনুযায়ী হজযাত্রী নিবন্ধনের সময় রোববার (১২ অক্টোবর) শেষ হয়েছে। এ সময়ের মধ্যে ৪৪ হাজারের মতো হজযাত্রী নিবন্ধিত হয়েছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর বাংলাদেশের হজের কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন।

হজের নিবন্ধনের সময় বাড়বে কিনা, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘হজযাত্রী নিবন্ধনের সময় ১২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ছিল। এ সময় পর্যন্ত ৫৯ হাজার ৮৫৯ জন নিবন্ধিত হয়েছেন। এরপর থেকে নিবন্ধন বন্ধ রয়েছে।’

তিনি বলেন, ‘মঙ্গলবার (১৪ অক্টোবর) সৌদি সরকারের সঙ্গে আমাদের বৈঠক হবে। এই বৈঠকে হয়তো তারা আমাদের কাছে জানতে চাইবেন— কতজন নিবন্ধিত হয়েছেন, কতজনের ভাউচার হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা আশাবাদী যে, সময় একটু বাড়তে পারেন উনারা। আমরা তাদের সময় বাড়ানোর জন্য অনুরোধ করব।’

তবে সময় বাড়বে কিনা সেটি সৌদি সরকারের সঙ্গে আলোচনা করে বুঝতে পারব বলে মন্তব্য করেন উপদেষ্টা।

তিনি আরও বলেন, ‘আমরা হজ এজেন্সিগুলোকে চিঠি দিয়ে জানতে চেয়েছি, আজকে (সোমবার) বিকেল ৫টার মধ্যে জানাতে হবে— অপেক্ষমান হজযাত্রী আর কতজন আছেন যারা নিবন্ধনের জন্য সিস্টেমে ইনপুট দিতে পারেনি। এ তথ্য আমরা আজকে বিকেলের মধ্যে পেলে আগামীকালকের মিটিংয়ে বলব যে এত জন হজযাত্রী নিবন্ধনের জন্য অপেক্ষায় রয়েছেন।’

এবার হজে যেতে সরকারি ও বেসরকারি কোটা উন্মুক্ত রাখা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যতজন হবে ততজনই সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন। এটা নিবন্ধনের ওপর নির্ভর করবে।

Please Share This Post in Your Social Media

হজের নিবন্ধনের সময় বাড়বে কি না, জানা যাবে আজ মঙ্গলবার

আপডেট : ০৯:১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫