ঈশ্বরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপিত
- আপডেট : ০৯:৩৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ৪৯৫ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন কর্তৃক এই দুর্যোগ প্রশমন দিবসের আয়োজন করা হয়। এবারের দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য বিষয় হলো “সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করে দুর্যোগ”।

আজকের এই দুর্যোগ প্রশমন দিবসের র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান। এ সময় উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ শিহাব উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুল মোমেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আমিরুল ইসলাম বাপ্পি সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মীরা।
এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহরা প্রদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান অগ্নিকাণ্ডের বিষয় নিয়ে বলেন বাসা বাড়িতে বা ব্যবসা প্রতিষ্ঠানে যখন গ্যাস সিলিন্ডার ব্যবহার জনিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন ঘরে জানালা দরজা বন্ধের ফলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক বেশি ঘটে সচেতনামূলক এই সকল মহড়া প্রদর্শনীর মাধ্যমে অনেক সময় গ্যাসের সিলিন্ডার ব্যবহার জনিত অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব বলে উল্লেখ করেন।




















