ঈশ্বরদীতে নেসকোর করা মামলা ও প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা
- আপডেট : ০৭:৩৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ৬৬৯ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে নেসকো কর্তৃপক্ষের দায়ের করা মামলা ও প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে সচেতন নাগরিক ফোরাম, শিল্প ও বনিক সমিতিসহ বিভিন্ন সংস্থার ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) সকাল ১০টার সময় ঈশ্বরদী বাজারের মেইন গেটসংলগ্ন সচেতন নাগরিক ফোরামের আয়োজনে সাড়া দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ঈশ্বরদীর সর্বস্তরের সচেতন নাগরিক গোষ্ঠী সংহতি প্রকাশ করে একত্রিত হয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।
নেসকোর দেওয়া মামলা ও প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির পক্ষে সাবেক সফল কমিশনার আনোয়ার হোসেন জনি বলেন, গত ২৯ অক্টোবর নেসকো ঘেরাও কর্মসূচি বাস্তবায়নের লক্ষে এক সফল মানববন্ধনের মধ্যে দিয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী আব্দুন নুর আন্দোলনকারীদের চাপের মুখে দাবি মেনে নিয়ে লিখিত দেন। এরই ধারাবাহিকতায় আন্দোলনকারী শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও মিছিল শেষ করে চলে আসেন। কিন্তু নেসকো কর্তৃপক্ষ তাদের নীল নকশা পরিকল্পনার স্বার্থে পরের দিন নেসকো ঘেরাও শান্তিপূর্ণ কর্মসূচি কে সন্ত্রাসী, হামলা ও ভাঙ্গচুর আক্ষ্যা দিয়ে প্রতিবাদ সভা শেষে ঈশ্বরদী থানায় সচেতন নাগরিক ফোরামের আহবায়ক আফম রাজিবুল আলম ইভানকে প্রধান আসামি সহ ২০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি সড়যন্ত্রমূলক মামলা দায়ের করেন। এই মামলা ও নেসকোর নির্বাহী প্রকৌশলীর প্রতারিত লিখিত বক্তব্য সহ বিদ্যুতের উত্তরাঞ্চল বন্ধের দুঃসাহসের প্রতিবাদে তিনি বলেন, নেসকোর এমন অযৌক্তিক ও দুঃসাহসিক কর্মকাণ্ডে ঈশ্বরদীর সচেতন নাগরিক মহল বিব্রত ও লাঞ্চিত। প্রতিবাদ সভায় তিনি নেসকোর কর্মকর্তাদের দায়ের করা মামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আতাউর রহমান পাতা, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক রেজাউল করিম ভিপি শাহীন, বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ, বিশ্লেষক ও কলাম লেখক সরোয়ারুজ্জামান মনা বিশ্বাস, ঈশ্বরদী নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের সংগঠক, সুলতান মাহমুদ খান বিদ্যুৎ, মশিউর রহমান নোমান, হিউম্যান এইড ব্লাড ডোনার সভাপতি, আহসান হাবিব, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদল সেক্রেটারি রিয়ামুল ইসলাম রিয়াম সহ প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সচেতন নাগরিক মহলের পাশাপাশি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন এবং নেসকোর বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানান মাহবুবুল হক দুদু।
ঈশ্বরদী সচেতন নাগরিক ফোরামের আহবায়ক আফম রাজিবুল আলম ইভান বলেন, নির্বাহী প্রকৌশলী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রোডাক্ট। তিনি স্বৈরাচার আমলে যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী ও ৫ আগষ্টে ছাত্র আন্দোলনের হত্যাকারী। নেসকোর নির্বাহী প্রকৌশলী আব্দুন নুরকে অতি দ্রুত বহিষ্কার ও অপসারণ দাবি করে বলেন, উত্তরঅঞ্চল অচল করে দেওয়ার হুকুমদাতা নজরুলকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে।মামলা প্রত্যাহার না করা হলে আন্দোলন বেগবান হবে। তিনি তিন দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, নেসকো কর্তৃক প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিল করতে হবে, অযৌক্তিক ও প্রতারণা মূলক মামলা অতি দ্রুত উঠায়ে নিতে হবে।
ঈশ্বরদী সচেতন নাগরিক মহলের নিকট নেসকো কর্তৃপক্ষকে ক্ষমা চাওয়ার আহবান করে তিনি আরও বলেন, নেসকোর বিরুদ্ধে সড়কে নেমেছে মানুষ। এই মানুষ গুলোর দাবি তিন দিনের মধ্যে মানা না হলে, আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে ঈশ্বরদী সর্বস্তরের সচেতন নাগরিক। পরিশেষে তিনি ঈশ্বরদী সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার জন্য, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সকলকে ধন্যবাদ জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষনা করেন।





















