০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ঈশ্বরদী সংবাদদাতা
  • আপডেট : ০৮:৪৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / ৫৬৮ বার দেখা হয়েছে

ঈশ্বরদীতে আওয়ামী যুবলীগ কর্মী শামীম মহলদারের নেতৃত্ব জামায়াতের মহিলা কর্মীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৪.৩০ ঘটিকার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সলিমপুর ইউনিয়ন শাখা কর্তৃক  জয়নগর হাফেজিয়া মাদ্রাসা থেকে শিমুলতলা বাজার পর্যন্ত ২ হাজার কর্মী সমর্থক নিয়ে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর মহলদারপাড়ায় এ ঘৃণ্য ঘটনায় জামায়াতের মহিলা কর্মী সম্পা খাতুন কে লাঞ্ছিত ও মারধরের জেরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতের এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাটি জয়নগর হাফেজিয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে শিমুলতলা বাজার প্রদক্ষিণ করে। এসময় বিক্ষুব্ধ নেতা কর্মীদের সামনে বক্তব্য দেন সলিমপুর ইউনিয়ন শাখার আমীর মোঃ তবিবুর রহমান। তিনি বলেন, যুবলীগ কর্মী শামীম মহলদার কর্তৃক জামায়াতের মহিলা কর্মীকে মারধর ও লাঞ্চিত করার দায়ে তাকে দ্রুত আইনের আওতায় আনার কথা তুলে ধরার পাশাপাশি আর যদি জামায়াতের পুরুষ ও মহিলা কর্মীদের উপর যদি এমন কোন ঘটনা ঘটে তাহলে তার উচিত জবাব স্বরুপ হাত ভেঙ্গে দেওয়া হবে বলে হুশিয়ার করেন।

এসময় জামায়াতের ঈশ্বরদী উপজেলা দায়িত্বশীল ডঃ মুনসুর রহমানের বক্তব্যের পাশাপাশি আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের আইন বিষয়ক সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান খান। তিনি বলেন, এই শামীম মহলদার একজন যুবলীগ নেতা তমাল বাহিনীর পালিত ক্যাডার। তিনি ১৭ বছর আওয়ামী রাজনীতির সাথে জড়িত। ক্যাডার শামীম মহলদার কর্তৃক জামায়াতের মহিলা কর্মীকে মারধর ও লাঞ্চিত করার দায়ে প্রশাসনের উদ্দেশ্যে বলেন, অতি দ্রুততার সাথে এই পালিত ক্যাডার শামীম মহলদার কে গ্রেফতার করতে হবে। তা না হলে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে এই ক্যাডার শামীম মহলদারের বিরুদ্ধে। তিনি শামীম মহলদারের উদ্দেশ্যে হুশিয়ারী করে বলেন, আর যদি আমার ভাই ও বোনদের উপর কোন ঘৃন্য ঘটনা ঘটে তাহলে সাথে সাথেই এর কঠিন জবাব দেওয়া হবে। এছাড়াও বক্তব্য দেন উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ মাহফুজুর রহমান।

পরিশেষে জামায়াতের মহিলা কর্মীকে মারধর ও লাঞ্চিত করার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম। তিনি বলেন, মহলদারপাড়ার মৃত সবুর মহলদারের ছেলে শামীম মহলদার দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত। এলাকায় দাপট দেখানো, চাঁদাবাজি ও মানুষকে ভয়ভীতি প্রদর্শন তার নিত্যনৈমিত্তিক অভ্যাসে পরিণত হয়েছে। রাজনৈতিক পরিচয়ের কারণে তার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলেও এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তিনি জামায়াতের মহিলা কর্মীদের সাথে এমন ঘৃণিত আচরন করতে দুঃশাসন করেছে। তার এমন ঘৃণিত আচরণকে হুশিয়ার করে বলেন যেই হাত দিয়ে আমাদের বোনদের উপর হামলা চালিয়েছে সেই হাত ভেঙ্গে দেওয়া হবে। এই যুবলীগ কর্মীকে বিএনপি কর্মী দাবি করায় বন্ধু প্রতিম সংগঠন বিএনপির উদ্দেশ্যে বলেন, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে রাজপথে থেকেছি। এক সাথে অনেক নির্যাতনের স্বীকার হয়েছি। কিন্তু এখন ক্ষমতা লোভের নেশায় আওয়ামী কর্মীদের নিজের দলে ভিরিয়ে ক্ষমতায় যাওয়ার নেশায় বিভোর।

বন্ধু প্রতিম সংগঠন বিএনপির এমন সিদ্ধান্তকে নষ্ট রাজনীতির আক্ষ্যা দিয়ে সতর্ক করে বলেন, বাংলাদেশে আর কোন স্বৈরাচারের নতুন করে জায়গা হবে না। স্বৈরাচারী মনোভাব দলগুলোকে ছাত্র জনতা বয়কট করেছে। তাই আগামীতে ক্ষমতায় যেতে হলে সুস্থধারার রাজনীতির সাথে জড়িত থাকার আহবান করে বলেন, এই নোংড়া রাজনীতি থেকে বেড়িয়ে আসতে হবে। যুবলীগ ক্যাডার শামীম মহলদারকে সুস্পষ্টভাবে বলেন, যেই হাত ঘৃন্য ঘটনার সাহস দেখানো হয়েছে সেই হাতে ঘুড়িয়ে দেওয়া হবে। শুধু শামীম মহলদারই নয় এমন ঘৃণিত ঘটনা যারাই ঘটাবে তাদের আমরা রাজপথেই কঠিন জবাব দেওয়া হবে এবং পরিশেষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, দ্রুত সময়ের মধ্যে মিথ্যা ও বানোয়াট মামলার বিষয়ে সিদ্ধান্ত ও এই অপরাধের সাথে জড়িত শামীম মহলদারকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে হুশিয়ারী দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈশ্বরদীতে জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট : ০৮:৪৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫