০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদী রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও সমাবেশ

ঈশ্বরদী সংবাদদাতা
  • আপডেট : ০৮:০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ৫৮৮ বার দেখা হয়েছে

ঈশ্বরদীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিট ও ঈশ্বরদীর সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে জংশন ও ঈশ্বরদী বাইপাস স্টেশনে বেশ কিছু আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি বাতিল করায় তীব্র জনদুর্ভোগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে রেলওয়ে যোগাযোগে অবহেলিত ঈশ্বরদীবাসী এবার রাস্তায় নেমে আসে। শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন প্রাঙ্গণে সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিট ও ঈশ্বরদীর সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে শহরের বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। প্ল্যাটফর্মজুড়ে “ঈশ্বরদীকে অবহেলা করা বন্ধ করুন”, “ট্রেন বন্ধ নয়, ট্রেন চালু চাই”, “রেলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন”—এমন নানা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে শত শত মানুষ অবস্থান নেন।

সমাবেশে বক্তারা বলেন, ঈশ্বরদী বাংলাদেশের রেলওয়ে যোগাযোগ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে ঈশ্বরদী শুধু একটি স্টেশন নয়, বরং এটি দেশের রেল ইতিহাসের অংশ। অথচ সাম্প্রতিক সময়ে একের পর এক আন্তঃনগর ট্রেন ঈশ্বরদী জংশন থেকে তুলে দেওয়া হয়েছে। এমনকি অনেক ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশনেও আর যাত্রাবিরতি করে না। এতে ঈশ্বরদী, পাকশী, রূপপুর ও আশপাশের কয়েক উপজেলার মানুষের যাতায়াতে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একসময় ঈশ্বরদী ছিল দেশের অন্যতম ব্যস্ত রেলওয়ে জংশন। কিন্তু আজ পরিকল্পনাহীন সিদ্ধান্তে এই ঐতিহ্যবাহী স্টেশনের গুরুত্ব ধ্বংস করা হচ্ছে। এটি ঈশ্বরদীবাসীর প্রতি সুস্পষ্ট অবহেলা ও অবিচার।

তারা অবিলম্বে ঈশ্বরদী জংশন থেকে তুলে নেওয়া সব আন্তঃনগর ট্রেন পুনরায় চালুর দাবি জানান। পাশাপাশি ঈশ্বরদী বাইপাস স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের নিয়মিত যাত্রাবিরতি নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, দৈনিক সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, দৈনিক বীর বাংলার সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপু, সিপিবি নেতা আহসান হাবিব, শিক্ষক মনিরুল ইসলাম বাবু, সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদীর সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ প্রমুখ।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রেল কর্তৃপক্ষ যদি দ্রুত ট্রেনের যাত্রাবিরতি পুনর্বহালে পদক্ষেপ না নেয়, তবে বৃহত্তর গণ আন্দোলনের মাধ্যমে ঈশ্বরদীবাসী তাদের ন্যায্য অধিকার আদায়ে রাজপথে চলমান থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈশ্বরদী রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও সমাবেশ

আপডেট : ০৮:০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫