ঈশ্বরদী রেলগেটে ফ্লাইওভার নির্মাণের প্রক্রিয়া প্রসঙ্গে বক্তব্য: মন্ত্রী
- আপডেট : ০৮:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ১৩৮ বার দেখা হয়েছে
ঈশ্বরদী রেলগেটে দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে ফ্লাইওভার নির্মাণের প্রক্রিয়া অনেকদূর এগিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মন্ত্রণালয়ে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডলের সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী প্রকল্পটির ইতিবাচক অগ্রগতির এ তথ্য জানান।
সাক্ষাৎকালে সংসদ সদস্য আবু তালেব মন্ডল ঈশ্বরদী রেলগেটের তীব্র যানজট ও ট্রেন চলাচলের কারণে মানুষের দীর্ঘক্ষণ আটকে থাকার ভোগান্তির চিত্র তুলে ধরেন। ঈশ্বরদীবাসীর দীর্ঘদিনের এ দাবি দ্রুত বাস্তবায়নে তিনি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে মন্ত্রী শেখ রবিউল আলম ফ্লাইওভার নির্মাণে প্রয়োজনীয় কার্যক্রম চলমান থাকার কথা জানান।
সংশ্লিষ্টদের মতে, ফ্লাইওভারটি নির্মিত হলে ঈশ্বরদীর যানজট নিরসনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।









