ঈশ্বরদীতে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯ তম স্মরণ সভা পালিত
- আপডেট : ০১:৫৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ৬২৭ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯ তম প্রয়াণ দিবসে প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর স্মরণ সভা পালিত হয়। অদ্য (১৮ নভেম্বর) মঙ্গলবার ঈশ্বরদী নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের আয়োজনে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯ তম প্রয়াণ দিবসে এক অনাড়ম্বর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্বরণ সভায় আলোচনা অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘ মাওলানা ভাসানীর চিন্তা ও বর্তমান প্রেক্ষাপটে তার প্রাসঙ্গিকতা’।
মাওলানা ভাষানীর স্বরণ সভা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত নাগরিক জোটের আহবায়ক মাহবুবুর রহমান পলাশ, দৈনিক স্বতঃ কন্ঠের সম্পাদক নূর উদ্বীন শফি(কাজল), ঈশ্বরদী সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সালেক শিবলু, পাবনা আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুনজিল হক, সম্মিলিত নাগরিক জোটের সদস্য সচিব আশিকুর রহমান লুলু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,পাবনা জেলা শাখার আহবায়ক বরকতউল্লাহ ফাহাদ। আপ বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক মুয়াজ বিন মাহমুদ।
উদ্বোধনী বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের ঈশ্বরদী উপজেলা শাখার আহবায়ক সাজ্জাদ হোসাইন সুজাত।
মূখ্য আলোচনা করেন রাষ্ট্রচিন্তার সদস্য শামিম হোসেন (তারেক), অত্র সংগঠনের মুখপাত্র ইসমাদ্দোহা সোহাগ এবং এমফিল গবেষক সালেক শিবলু।
এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জুলাই অভ্যুত্থানে ঈশ্বরদীর ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বি সিয়াম।
ফারাক্কা লংমার্চে অংশগ্রহণের অভিজ্ঞতা বর্ণনা করেন অতিথি নূর উদ্দিন শফি।
এছাড়াও স্বরণসভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তাসনীম মাহবুব প্রাপ্তি ও নুর আহমেদ।
স্মরণসভা সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঈশ্বরদীর ছাত্র সমন্বয়ক আসিফুল ইসলাম জারিফ। পরিশেষে ঈশ্বরদী নাগরিক রক্ষা আন্দোলনের আহবায়ক সুলতান মাহমুদ খান বিদ্যুৎ মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর বাস্তব জীবনের ইতিহাস ও চিন্তাভাবনার কথা তুলে ধরার পাশাপাশি স্মৃতি চারণের মধ্যে দিয়ে সমাপ্তি করেন।





















