ঈশ্বরদীতে জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির দোয়া মাহফিল
- আপডেট : ০৩:২৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ৭০৯ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির জন্য দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঈশ্বরদীতে বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতে ইসলামী সলিমপুর ইউনিয়ন শাখার ২ নং ওয়ার্ড কর্তৃক জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির জন্য দোয়া ও আলোচনা মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও আলোচনা মাহফিল ২ নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ আব্দুল কুদ্দুস এর সঞ্চালনায় মোঃ সাইদ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা রাখেন পাবনা জেলা জামায়াতের আমীর ও পাবনা-৪(ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল। বিশেষ অতিথি হিসাবে আলোচনা রাখেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমীর ড. নুরুজ্জামান প্রামানিক ও উপজেলা আইন বিষয়ক সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান খান।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের তালিমুল কোরআন সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের ও ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সহ এলাকার বিভিন্ন শ্রেনী ও পেশার প্রতিনিধিগণ।
প্রধান অতিথির আলোচনায় অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, এই শহীদ শরীফ ওসমান বিন হাদিরা সমাজে একদিনে জন্মায় না। এই হাদিরা সমাজে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে নিজেদের জীবন বিসর্জন দিয়ে জন্মগ্রহন করেন। শহীদ শরীফ ওসমান বিন হাদির এই জীবন বিসর্জন কে আল্লাহর দরবারে শহীদি মৃত্যু কবুলিয়াতের আহবান রেখে বলেন, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব।
তিনি আরও বলেন, সমাজে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠায় ওসমান বিন হাদির রেখে যাওয়া চিন্তা গুলো বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ কাতারে এগিয়ে আসতে হবে। তানাহলে এমন জীবন বিসর্জন বৃথা যেতে পারে। এমনকি এমন হাদিদের আর জন্ম নাও হতে পারে। তাই সমাজের সকল প্রকার চাঁদাবাজি, দূর্নীতি ও স্বৈরশাসকদের প্রতিহত করতে হলে ঐক্যবদ্ধ ভাবে এমন ওসমান হাদিদের রেখে যাওয়া অপূরনীয় কাজকে বাস্তবায়ন করা সম্ভবপর হবে।
পরিশেষে আপোষহীন নেতৃ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া সহ শহীদ শরীফ ওসমান বিন হাদির মাগফিরাত কামনা করে উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভার পরিসমাপ্তি হয়।











