০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে জামায়াত প্রার্থীর ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ঈশ্বরদী সংবাদদাতা
  • আপডেট : ০৯:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ৪৭৫ বার দেখা হয়েছে

ঈশ্বরদীতে পাবনা-৪ আসনের এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল কে হত্যার উদ্দেশ্যে হামলা, মিথ্যা মামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিএনপির বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণায় জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল এবং তার নেতাকর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতের নেতাকর্মীরা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানানো হয়।

শনিবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামীর ব্যানারে রেলগেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলহাজ্ব মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের সভাপতি ড. নুরুজ্জামান প্রামাণিক। এতে বক্তব্য রাখেন পাবনা জেলা তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি ও উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা গোলাম রাব্বানী খান জোবায়ের, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদ, পৌর আমির ও মেয়র প্রার্থী মাওলানা গোলাম আজম খানসহ জামায়াতের অন্যান্য নেতারা।

মাওলানা গোলাম রাব্বানী খান জোবায়ের বলেন, “বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে অধ্যাপক আবু তালেব মণ্ডল ও আমাদের নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হয়েছে। অর্ধশতাধিক নেতাকর্মী আহত, মোটরসাইকেল ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। তারপরও তারা উল্টো অপপ্রচার চালাচ্ছে।” তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বিক্ষোভে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মারুফ মো. আহসানউজ্জামান, মুক্তিযোদ্ধা বিষয়ক সেক্রেটারি বীরমুক্তিযোদ্ধা তৈয়ব আলী মণ্ডল, আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম, পৌর সেক্রেটারি মাওলানা আল আমিন, উপজেলা ছাত্রশিবির সভাপতি সজিব হাসান, সেক্রেটারি তারিকুজ্জামান তানিমসহ অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের আলহাজ্ব মোড় এলাকায় নির্বাচনী প্রচারনা চলাকালে জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে সংঘর্ষ, গুলিবর্ষণ, ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উভয় পক্ষের ৫০–৬০ জন আহত হন।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈশ্বরদীতে জামায়াত প্রার্থীর ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট : ০৯:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫