অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা-ভাবনায় সরকার
- আপডেট : ০২:০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ১৫২ বার দেখা হয়েছে
স্কুল, কলেজ, মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার কথা ভাবছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত ঢাকার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আপনি যখন জেনারেল শিক্ষক ছিলেন তখন যিনি প্রধান শিক্ষক ছিলেন তাকে আপনি স্যার বলতেন। আপনি সহকারী প্রধান শিক্ষক তখনও তাকে স্যার বলতেন। এখন আপনি প্রধান শিক্ষক আর তিনি রিটায়ার্ড করেছেন।
যদি অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে একটা কমিশন করা যায় এবং সেখান থেকে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করা যায় তবে শিক্ষা ব্যবস্থার আরও উন্নতি হবে।
সর্বশেষ তিনি অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার বিষয়ে বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন আছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।










