০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাহাপুরে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় দফায় দফায় হামলা, গুলিবর্ষণ, গাড়িতে অগ্নিসংযোগ

Reporter Name
  • আপডেট : ০২:৩৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / ৪৮৯ বার দেখা হয়েছে

ঈশ্বরদীতে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের নির্বাচনী প্রচারণায় বিএনপির হাবিবুর রহমান হাবিবের সমর্থকদ্বারা দফায় দফায় হামলা ও গুলিবর্ষন ও গাড়ি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অধ্যাপক আবু তালেব মন্ডলসহ অর্ধশতাধিক নেতা কর্মী আহত হয়েছেন। তালেব মন্ডলের গাড়ি সহ শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি জুগির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের তাৎক্ষণিকভাবে নাম ঠিকানা পাওয়া যায়নি। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈশ্বরদীর চড়গড়গড়ি এলাকায় দুইদিন আগে স্থানীয় জামায়াতের কর্মী মোঃ ইকবাল হোসেনকে ভোট চাওয়াকে কেন্দ্র করে মারধর করেন স্থানীয় বিএনপি নেতা মক্কেল মৃধা ও তার লোকজন। সেই ঘটনার পর আজ ওই এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে যান পাবনা-৪ আসনের জামায়াতের প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও তার সমর্থকরা। তারা চরগড়গড়ি আলহাজ্ব মোড়ে পৌঁছালে মক্কেল মৃধার ছেলের নেতৃত্বে তাদের ওপর হামলা করে। পরে জামায়াতের নেতাকর্মীরা ফেরার পথে মৃধাপাড়ায় আবারও হামলা চালায় মক্কেল মৃধার লোকজন। এতে আবু তালেব মন্ডলের গাড়ি ভাঙচুর করা হয়। তাৎক্ষনিক হামলা প্রতিহত করে তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়, তবে সামান্য আহত হন। এছাড়া জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন, তাদের শতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয়।

অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির আওতায় আজকে সেখানে গিয়েছিলাম কিন্তু হাবিবুর রহমান হাবিবের সমর্থক বিএনপির সন্ত্রাসীরা আমাদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসজ্জিত করে হামলা চালায়, আমাদের ওপর গুলিবর্ষণ করা হয়। আমার গাড়িসহ আমাদের শতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। অন্তত ৬০-৭০ জন আহত হয়েছেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নুর বলেন, হামলা, ভাঙচুর ও গাড়ি অগ্নিসংযোগের বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়। তবে তাৎক্ষণিক সুনির্দিষ্ট কোন ব্যবস্থা না নেওয়া গেলেও প্রমান সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করবেন বলে জানানো হয়।

এ বিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা-৪ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

সাহাপুরে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় দফায় দফায় হামলা, গুলিবর্ষণ, গাড়িতে অগ্নিসংযোগ

আপডেট : ০২:৩৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫