০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হারুখালির মাঠে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৩

ঈশ্বরদী সংবাদদাতা
  • আপডেট : ১২:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / ১৩১ বার দেখা হয়েছে

আজ বৃহস্পতিবার ঈশ্বরদীতে (২ অক্টোবর) সকাল ৬:৪০ সময় পাবনা লালপুর মহাসড় ঈশ্বরদী অরণখোলার হারুখালির মাঠ সংলগ্ন দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম সবুজ মিয়া(৩৫), পিতা- খোকন প্রাং, ঠিকানা- বড়মাটিয়া, টেবুনিয়া, পাবনা। আহত ৩ জন হলেন ১.বাবু মিয়া(৩০), গ্রাম-কৃষ্টপুর, নগরকান্দা, জেলা-ফরিদপুর। ২.নাজমুল হক(৩০), পিতা-শিমুল মিয়া, গ্রাম-চুকাই, নগরকান্দা, জেলা- ফরিদপুর। ৩.আশরাফুল ইসলাম, পিতা- ওহেদ মিয়া, গ্রাম-গজারিয়া, মুন্সিগঞ্জ। নিহত ১ জন এবং আহত ৩ জন উভয়ই ট্রাকের কেবিনে আটক অবস্থায় ঈশ্বরদী ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্স সার্ভিস এর ওয়্যার হাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম এর নেতৃত্বে উদ্ধার কাজ সম্পন্ন করে আহত ৩ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ও নিহত ১ জনকে বডিব্যাগে ঈশ্বরদী পুলিশ ফাঁড়িরতে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে ও ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আফজাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হওয়ায় সবুজ মিয়া(৩০) ঘটনাস্থলেই মারা যায় এবং আহত ৩ জনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরন করা হয়। ফাঁড়ির ইনচার্জ মোঃ আফজাল হোসেন দৈনিক অন্যদেশ কে আরও বলেন খোঁজ খবর নেওয়ার ফলে নিহত ও আহতদের পরিবারের সন্ধান পাওয়া গেছে। পুলিশ ফাঁড়ি হতে নিহত সবুজ মিয়া (৩০) এর লাশ ঈশ্বরদী থানার মর্গে পাঠানো হচ্ছে বলে নিশ্চিত করেন। ফাঁড়ির ইনচার্জ মোঃ আফজাল হোসেন আরও বলেন পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে মামলা নেওয়া হবে বলে বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

হারুখালির মাঠে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৩

আপডেট : ১২:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫