০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা নদীতে আবারও বালু উত্তোলন নিয়ে গোলাগুলি, আতঙ্কে এলাকাবাসী

ঈশ্বরদী সংবাদদাতা
  • আপডেট : ১১:৩১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ৪৭৮ বার দেখা হয়েছে

ঈশ্বরদীর সাঁড়াঘাটের পদ্মা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টানা কয়েক ঘণ্টা গোলাগুলির শব্দ শোনা গেছে। এতে পদ্মাপাড়ের মানুষজন আতঙ্কে রয়েছেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার সাঁড়াঘাট ও ইসলামপাড়া পদ্মা নদীর ঘাট এলাকায় বালু ব্যবসা ও টোল আদায়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। ‎নাম প্রকাশে অনিচ্ছুক এক পদ্মাপারবাসী বলেন, সকালে প্রচণ্ড গুলির শব্দে ঘুম ভেঙে যায়। ভয়ে আমরা দরজা-জানালা বন্ধ করে দিই। সকাল সাড়ে আটটা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে দফায় দফায় দুর্বৃত্তরা বৃষ্টির মতো গুলি ছুড়েছে। আরেক গ্রামবাসী জানান, নদীতে বালু উত্তোলনের দখল নিয়ে একাধিক পক্ষের মধ্যে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে। এসব ঘটনায় এর আগেও নিরীহ মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। গত সপ্তাহের সংঘর্ষেও দুজন আহত হয়ে এখনো চিকিৎসাধীন।

‎নৌপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকায় সশস্ত্র অবস্থায় দুর্বৃত্তরা নদীতে মহড়া দেয়। তারা সাঁড়াঘাট ও ইসলামপাড়া এলাকায় এলোপাতাড়ি গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং বাড়ির টিনের চাল ও বেড়া ফুটো হয়েছে বলেও জানা যায়।

‎এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, নৌ পুলিশের নিষ্ক্রিয়তা এবং কার্যকর পদক্ষেপ না থাকায় পদ্মা নদীতে প্রায়ই এমন গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে ঈশ্বরদীর লক্ষীকুণ্ডা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম বলেন, আজ সকালে পদ্মা নদী এলাকায় একদল সশস্ত্র ব্যক্তি গুলি চালিয়েছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে কাউকে পাওয়া যায়নি ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

পদ্মা নদীতে আবারও বালু উত্তোলন নিয়ে গোলাগুলি, আতঙ্কে এলাকাবাসী

আপডেট : ১১:৩১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫