১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ আগস্টের পর বিএনপির বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : ১০:২১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৭১ বার দেখা হয়েছে

৫ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে একটি নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নবগঠিত কমিটির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

টুকু বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রথমে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে। এমনভাবে প্রচার চালানো হচ্ছে যেন বিএনপি চাঁদাবাজির দল। আমাদের বিরুদ্ধে এসব দুর্নাম রটানো হচ্ছে। অথচ নেতাকর্মীরা প্রতিবাদ করছে না।

তিনি আরও বলেন, যারা আওয়ামী লীগ করে অত্যাচার করেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমাদের সন্তানরা যদি বিপথগামী হয়, সেটি হবে বড় ক্ষতি। আমাদের এ লড়াই আসলে ছায়া শক্তির বিরুদ্ধে লড়াই। সবাইকে সচেতন থেকে একসাথে কাজ করতে হবে।

নিজেদের মধ্যে বিভাজন বা কাদা ছোড়াছুড়ি না করে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান বিএনপির এই নেতা।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি সেলিম ভূইয়া। এতে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

৫ আগস্টের পর বিএনপির বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে: টুকু

আপডেট : ১০:২১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫