২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট : ০২:৩২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / ১৭৩ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৫ মার্চ) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার। সভায় ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের ভয়াবহ গণহত্যার স্মৃতিচারণ করা হয় এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক ভয়াল ও বিভীষিকাময় দিন। এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালিয়ে নির্মম গণহত্যা সংঘটিত করে। তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে আহ্বান জানান।
সভায় পাবনা-৪ আসনের এমপির প্রতিনিধি ড. নুরুজ্জামান প্রামানিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।












