১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটফুটে নবজাতককে হাসপাতালে রেখে পালালেন মা

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : ০৪:১৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / ৫৮৬ বার দেখা হয়েছে

ভোর রাত। অন্ধকারে সিরাজগঞ্জের উল্লাপাড়া বেসরকারি কেয়ার হাসপাতালের রাস্তার পাশে হঠাৎ এক মায়ের প্রসব যন্ত্রণার কান্না। স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন, ফুটপাথেই জন্ম নিয়েছে একটি কন্যাশিশু। তড়িঘড়ি করে মা ও নবজাতককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিছুক্ষণ পর হাসপাতাল থেকে খবর আসে শিশুর মা আর নেই! পালিয়ে গেছেন তিনি।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, রাত দুইটার দিকে হোয়াটসঅ্যাপে আমাকে খবর দেওয়া হয়। স্থানীয়দের সহযোগিতায় মা ও নবজাতককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দেখা যায় মা পালিয়ে গেছেন। স্থানীয়দের বরাত দিয়ে বলা হচ্ছে, ওই নারী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

এদিকে নবজাতককে ঘিরে মানুষের ভিড়। রাস্তার পাশে জন্ম নেওয়া সেই শিশু এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। নাম-পরিচয়হীন মায়ের অজানার পথে হারিয়ে যাওয়া আর অসহায় নবজাতকের জন্য নতুন জীবনের সম্ভাবনা। অনেকেই দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

নিলুফা ইয়াসমিন জানান, শিশুটি বর্তমানে সুস্থ আছে। সকাল থেকেই দত্তক নেওয়ার জন্য অনেকে এগিয়ে এসেছেন। আমরা ইউএনও স্যারের সাথে কথা বলেছি। মিটিং শেষে একজন দায়িত্ববান, ভালো মানুষের কাছে শিশুটিকে হস্তান্তর করা হবে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, বিষয়টি নিয়ে মিটিং করছি। আমরা মিটিং শেষ করে সিদ্ধান্ত নেব।

Please Share This Post in Your Social Media

ফুটফুটে নবজাতককে হাসপাতালে রেখে পালালেন মা

আপডেট : ০৪:১৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫