ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেপ্তার
- আপডেট : ০৮:৫৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ১৬৭ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে যৌথ অভিযানে ২ মাদকসেবীসহ ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ মার্চ) এই অভিযান পরিচালিত হয়।
ঈশ্বরদী থানা-পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ মাদকসেবীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠান। আটক আসামিরা হলেন ঈশ্বরদী পৌর এলাকার ফতেমোহাম্মদপুর মোক্তার হোসেনের ছেলে ইমরান হোসেন রনক (৩০) ও উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামের একরাম সরদারের ছেলে জিহাদ হোসেন (২৮)। অভিযান চালিয়ে মাদক সেবনের সময় গ্রেপ্তার করার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের ভ্রাম্যমাণ আদালতে উভয় আসামিকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে পাবনা জেলহাজতে পাঠান।
অন্যদিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জন ওয়ারেন্ট ও ১ জন নিয়মিত মামলার আসামিকে গ্রেপ্তার করে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমারের তত্ত্বাবধানে ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুজ্জামানের নেতৃত্বে থানার দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন অফিসার এবং সদস্যরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ঈশ্বরদী থানার সেকেন্ড অফিসার মো. রেজাউল করিম জানান, আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।














