ঈশ্বরদীতে সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু
- আপডেট : ০৫:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ৬৭ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় জেসমিন আক্তার রিতু (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার পাকশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জেসমিন আক্তার রিতু উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। তিনি আলিম পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাকশী এলাকায় সিএনজিতে করে যাওয়ার সময় হঠাৎ তার ওড়না চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান জানান, দুর্ঘটনাটি পাকশী এলাকায় ঘটেছে। প্রাথমিকভাবে জানা যায়, সিএনজিতে থাকা অবস্থায় ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে সড়কে পরে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ(ওসি) আসাদুর রহমান আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন।























