০২:৫১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে মুদি দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

অন্যদেশ ডেস্ক
  • আপডেট : ১১:৫১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ২৬ বার দেখা হয়েছে

পাবনার ঈশ্বরদীতে একটি মুদি দোকানে চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে মানিক হোসেন ওরফে সুমন (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় অভিযুক্ত ব্যক্তির ধারালো অস্ত্রের (চায়নিজ কুড়াল) আঘাতে দোকান মালিক ও তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।

​সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন একই ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা এলাকার মৃত বয়েন মণ্ডলের ছেলে। আহতরা হলেন—দোকান মালিক হাবিবুল মণ্ডল এবং তার দুই ছেলে।

​স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে হাবিবুল মণ্ডলের মুদি দোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন সুমন। দোকানের পাশেই বসতবাড়ি থাকায় শব্দ পেয়ে দোকান মালিক হাবিবুল বাইরে বের হয়ে চোরকে আটকানোর চেষ্টা করেন। এ সময় সুমন তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে হাবিবুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরবর্তীতে তার চিৎকারে এগিয়ে আসা দুই ছেলেও সুমনের হামলার শিকার হন।

​আহতদের আত্মচিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সুমনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।

​খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। অন্যদিকে, গুরুতর আহত দোকান মালিক হাবিবুল ও তার দুই ছেলেকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

​এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈশ্বরদীতে মুদি দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

আপডেট : ১১:৫১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬