লক্ষীকুন্ডায় জামায়াতের গণসংযোগ
- আপডেট : ০৯:২৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৬৮ বার দেখা হয়েছে
ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডায় গণসংযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীকুন্ডার ফকির মার্কেটে এই গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা জেলা শাখার আমির ও জামায়াত মনোনীত (ঈশ্বরদী-আটঘরিয়া) এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
গণসংযোগে আবু তালেব মন্ডল ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের পরিবারের খোঁজখবর নেন। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে সৎ, দক্ষ ব্যক্তিকে এবং ন্যায় ও ইনসাফের পক্ষে ভোটারের মূল্যবান ভোট দেওয়ার আহ্বান করেন।
নির্বাচনী গণসংযোগে সার্বিক সহযোগিতা করেন লক্ষীকুন্ডা ইউনিয়ন জামায়াতের আমির মোঃ ইসমাইল হোসেন রনি। এ ছাড়া জামায়াতের গণসংযোগে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের তারবিয়্যাত সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী খান জোবায়ের, ঈশ্বরদী উপজেলা শাখার আইনবিষয়ক সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি মোঃ মাহফুজুর রহমান প্রমুখ।

















