১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে শিবিরের উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির প্রশিক্ষণ কর্মশালা

ঈশ্বরদী সংবাদদাতা
  • আপডেট : ১২:৩৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৭৫ বার দেখা হয়েছে

শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী ইসলামী ছাত্রশিবির ঈশ্বরদী উপজেলা শাখা কর্তৃক বাছাইকৃত ৩০০ কর্মী নিয়ে কর্মীদের মান উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা কর্মী শিক্ষা শিবিরের আয়োজন করা হয়। উক্ত কর্মী শিক্ষার শিবিরের সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি মোঃ সজীব হাসান। শিবিরের কর্মীদের মান উন্নয়ন কর্মী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেট সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।

উক্ত কর্মী শিক্ষা শিবির কর্মশালায় প্রধান বক্তার আলোচনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি এইচ কে হাবিবুল্লাহ ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় পরিষদ শাখা। তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে কর্মীরা প্রশিক্ষণ নিয়ে নিজের ছাত্রজীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনাদর্শ প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে পরিচালিত করতে পারে। এই জন্য ছাত্রশিবির কর্মীদের নিয়ে কর্মী শিক্ষা শিবির প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করে থাকে।

এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা শহর শাখার সভাপতি মোঃ গোলাম রহমান জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন ইসলামী ছাত্রশিবিরের পাবনা জেলা শাখার সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের আমির
ড. নুরুজ্জামান প্রামানিক।

আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার সভাপতি মোঃ মুন্নাফ হোসেন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার সেক্রেটারি মোঃ রাকিবুল ইসলাম প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈশ্বরদীতে শিবিরের উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির প্রশিক্ষণ কর্মশালা

আপডেট : ১২:৩৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫