১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোকুলনগরে জামায়াতের গণসংযোগ

ঈশ্বরদী সংবাদদাতা
  • আপডেট : ১১:৩২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ২২৩ বার দেখা হয়েছে

ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নে গোকুলনগর বাজারে নির্বাচনী গণসংযোগ করেছেন পাবনা জেলা জামায়াতের আমির ও ঈশ্বরদী আটঘরিয়ার সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে গোকুলনগর বাজারে এই গণসংযোগকালে প্রত্যেক ভোটার ও সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং সালাম বিনিময় করেন। অধ্যাপক আবু তালেব মন্ডল তরুণদের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় দেওয়ার আহ্বান জানান।

দীর্ঘ ১৭ বছরে সঠিকভাবে ভোট দিতে না পারায় ভোটাররা এবারের ভোটের পরিবেশ সুন্দর ও সুষ্ঠু হবে কি না, এ বিষয়ে প্রার্থীর কাছে জানার চেষ্টা করেন। এ বিষয়ে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, এবার ভোটারদের চাওয়া-পাওয়ার হিসাব গণতন্ত্র রক্ষায় উদ্দীপনা সৃষ্টি করবে।

গোকুলনগরে নির্বাচনী গণসংযোগে আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের তালিমুল কোরআন সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইদুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আইনবিষয়ক সেক্রেটারি মো. হাফিজুর রহমান খান, সাঁড়া ইউনিয়ন শাখার আমির ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখার দায়িত্বশীল প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

গোকুলনগরে জামায়াতের গণসংযোগ

আপডেট : ১১:৩২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫