০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীকুণ্ডায় জামায়াতের নির্বাচনী কর্মিসমাবেশ

ঈশ্বরদী সংবাদদাতা
  • আপডেট : ১০:১১:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / ৫৯০ বার দেখা হয়েছে

ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে বিলকেদার মোড়ে জামায়াতের নির্বাচনী কর্মিসমাবেশ উনুষ্ঠিত হয়েছে। আজ রোববার(১২ অক্টোবর) বিকেল ৪.৩০ টায় এ কর্মিসমাবেশ উনুষ্ঠিত হয়। নির্বাচনী কর্মিসমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা ইসমাইল হোসেন রনি। উক্ত কর্মিসমাবেশে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও পাবনা-৪ ঈশ্বরদী আটঘরিয়ার সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল। অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন গত ৫ আগস্টে অভ্যুত্থানের পর সমাজে এখন ইসলাম নিয়ে কথা বলার সুযোগ হয়েছে। এদেশে খেটে খাওয়া মানুষের টাকা পাচার করা ও স্বৈরাচারী সরকার খুনি হাসিনা সম্বপর্কে বলেন এদেশের কৃষকের ফসলাদির ন্যায্য মূল্য না দিয়ে কৃষকদের মারার চেষ্টা করেছে, এদেশের রেমিট্যান্স যোদ্ধাদের সঠিক মূল্যায়ন না করে তাদের রেমিট্যান্স এর অর্থ দিয়ে বিদেশে গাড়ি বাড়িসহ অর্থ পাচার করে নিয়ে গেছেন বলে উল্লেখ করেন।

0-3968×2976-2-0-{}-0-12#

নির্বাচনী কর্মিসমাবেশে আরও বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের তালিমুল কুরআন সেক্রেটারী ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের। এছাড়াও বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ঈশ্বরদী উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ড. নুরুজ্জামান প্রামানিক।

এতে আর‌ও বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলার শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ মাহফুজুর রহমান ও উপজেলা আইন বিষয়ক সেক্রেটারি জনাব মোঃ হাফিজ খান, ঈশ্বরদী উপজেলার শিবির সভাপতি মোঃ সজিব হাসান প্রমুখ।

এসময় অত্র ইউনিয়নের নির্বাচনী কর্মী সমাবেশে প্রায় হাজারের উপরে কর্মী সহযোগী উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

লক্ষ্মীকুণ্ডায় জামায়াতের নির্বাচনী কর্মিসমাবেশ

আপডেট : ১০:১১:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫