০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ

অন্যদেশ ডেস্ক
  • আপডেট : ০৫:২৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / ২০৭ বার দেখা হয়েছে

ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কলেজ গেটের সামনে ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় ভাঙচুরেরও অভিযোগ করা হয়।

চট্রগ্রাম সিটি কলেজে শিবির কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করতে ঈশ্বরদী সরকারি কলেজ গেটে পৌঁছালে ছাত্রদলের মধ্যে হতে ইট, ককটেল নিক্ষেপ ও গুলি বর্ষণ করে ছত্রভঙ্গ করে দিতেই এ ঘটনা ঘটানো হয় বলে দাবি করেন ছাত্রশিবির কলেজ সভাপতি। সঙ্গে সঙ্গেই দু’দলের মধ্যে উত্তেজিত হয়ে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সজিব হাসান দাবি করেন, কলেজে তাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। এ জন্য তারা কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতাও চেয়েছিলেন। তিনি বলেন, কলেজ প্রশাসনের অনুমতি সাপেক্ষে দুপুর ১২টার দিকে শহরের বকুলের মোড় থেকে মিছিল নিয়ে কলেজ গেটের সামনে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

ছাত্রদলের কার্যালয় ভাঙচুরের বিষয়ে তিনি জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা নেই। তবে ছত্রভঙ্গ মিছিল হতে কিছুটা ইট পাটকেল নিক্ষেপ হয়েছে ঐ অফিসকে লক্ষ করে।

অন্যদিকে, ছাত্রদলের কলেজ শাখার সভাপতি পার্থিব হাসান  অভিযোগ করে বলেন, কলেজে তাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন। হঠাৎ শিবির কর্মীরা বহিরাগতদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে লাঠি নিয়ে সন্ত্রাসী হামলা চালায়। পাশাপাশি ছাত্রদলের অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদূর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষই ক্যাম্পাস ত্যাগ করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে কলেজ অধ্যক্ষ আমজাদ হোসেন বলেন, আমরা কলেজ কর্তৃপক্ষের ২২ এপ্রিল ছাত্রদল অনুমতি নেওয়া সাপেক্ষে একটি বিক্ষোভ মিছিল করেন। এরই ধারাবাহিকতায় ছাত্র শিবির আজকের এ বিক্ষোভ মিছিল অনুমতি সাপেক্ষে বের করলে কলেজ গেটের সামনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার মত ঘটনা ঘটে। তিনি আরও বলেন, আমরা কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের সহযোগীতায় এই অপ্রীতিকর ঘটনার পরবর্তীতে ক্যাম্পাসের পরিবেশ শান্তিপূর্ণ রাখা হয়েছে।

ঘটনাটি নিয়ে কলেজের আশেপাশে উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ

আপডেট : ০৫:২৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬