১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে পৌর জামায়াতের চা-স্টলসামগ্রী বিতরণ ও গণসংযোগ

ঈশ্বরদী সংবাদদাতা
  • আপডেট : ০৯:১১:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৭৯ বার দেখা হয়েছে

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরদী পৌর শহরের ভূতেরগাড়ি ইসলামপুর মোড়ে চা স্টল সামগ্রী বিতরণ করে ঈশ্বরদী পৌর জামায়াত। এ সময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য পাবনা-৪ ঈশ্বরদী আটঘরিয়া সংসদ সদস্য পদপ্রার্থী ও পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। এ সময় অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ‘এক ভাই আরেক ভাইয়ের বাড়িতে বেড়াতে গেলে কিছু উপহার নিয়ে যায়, তেমনভাবে আমরাও ভাই হিসেবে আপনাদের ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে এই চা স্টলের সরঞ্জামগুলো উপহার হিসেবে দিতে এসেছি। আপনারা এই ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আগামী দিনে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশকে মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন।’ আল্লাহর আইন ও সৎ লোকের শাসন চাই বলে মন্তব্য করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের সাবেক আমির বিশিষ্ট শিক্ষাবিদ পাবনা জেলা জামায়াতের তালিমুল কুরআন সেক্রেটারি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা জামায়াতের শুরা সদস্য ও পৌর জামায়াতের আমির ও পৌর মেয়র পদপ্রার্থী মাওলানা গোলাম আজম খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আইন বিষয়ক সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান খানসহ বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির পাবনা জেলা শাখার সাবেক সভাপতি ঈশ্বরদী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মাদ মাহফুজুর রহমান ও পৌর জামায়াতের সেক্রেটারি ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আল আমিন প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

ইসলামপুরে পৌর জামায়াতের চা-স্টলসামগ্রী বিতরণ ও গণসংযোগ

আপডেট : ০৯:১১:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫