১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সলিমপুর ইউনিয়ন পরিষদের ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

অন্যদেশ ডেস্ক
  • আপডেট : ১০:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ১৪২ বার দেখা হয়েছে

ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নে অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কার্ড বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে সলিমপুর ইউনিয়নের মিরকামারী চাঁদ আলী মোড়ে ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন ভিজিএফ কার্ড বিতরণ কমিটির সদস্য মো. হাফিজুর রহমান খান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাফিজুর রহমান খান বলেন, সলিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহির মন্ডল দীর্ঘ প্রায় ১৭ বছর আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সরকার পতনের পর তিনি বিএনপিতে যোগ দেন। বর্তমানে দলীয় প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ নেতা সেন্টু মেম্বার, আক্তারুল মেম্বার ও কথিত অস্ত্র ব্যবসায়ী আরিফ বাঙালের মাধ্যমে সরকারি বরাদ্দকৃত ভিজিএফ কার্ড বণ্টনে অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

তিনি দাবি করেন, এসব কার্ড প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ না করে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও দলীয় লোকজনের মধ্যে ভাগবাটোয়ারা করা হচ্ছে। এতে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন।

হাফিজুর রহমান খান আরও বলেন, এ বিষয়ে উপজেলা প্রশাসনকে বারবার অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, কার্ড বিতরণের এসব অনিয়মের প্রতিবাদ করায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় উপজেলা প্রশাসন এড়াতে পারবে না।

সংবাদ সম্মেলন থেকে দ্রুত তদন্ত করে ভিজিএফ কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমান, সলিমপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. তবিবুর রহমান, যুব বিভাগের সেক্রেটারি মো. শাহানুর ইসলাম, প্রচার সেক্রেটারি মো. ইসরাইল হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও ভূক্তভোগী।

Tag :

Please Share This Post in Your Social Media

সলিমপুর ইউনিয়ন পরিষদের ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট : ১০:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬