০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে পালিত হল জাতীয় কন্যা শিশু দিবস

ঈশ্বরদী সংবাদদাতা
  • আপডেট : ০৮:৩৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / ৫৩৭ বার দেখা হয়েছে

আজ বুধবার (৮ অক্টোবর) সকালে জাতীয় কন্যা শিশু দিবসে”স্বপ্ন গড়ি সাহসে লড়ি,দেশের কল্যানে কাজ করি”এই স্লোগানকে বুকে ধারণ করে ঈশ্বরদী উপজেলায় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা উপজেলা সম্মেলন কক্ষে ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, ঈশ্বরদী পাবনার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জাতীয় কন্যা শিশু দিবসে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল, সমবায় কর্মকর্তা আকন্দ রাব্বিউল্লা মানিক, উপজেলা শিক্ষা অফিসার শাহিনা আক্তার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একদিন এদেশকে নেতৃত্ব দিবে। তাই শিশুদেরকে দেশপ্রেমিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আদর্শ শিক্ষা অর্জন করে বিশ্ব প্রতিযোগিতায় প্রস্তুত করে তুলতে হবে শিশুদেরকে। এই কাজে সরকারের পাশাপাশি দেশের সকলকে এগিয়ে আসার আহ্বান করেন বক্তারা।

বক্তারা আরও বলেন সময়ের পরিবর্তনে সমাজ ও শিক্ষার পরিবর্তনের পাশাপাশি পিতা মাতারও ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে। পরিবারের ছেলে শিশুর মত‌ই কন্যা শিশুরাও সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে উল্লেখ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈশ্বরদীতে পালিত হল জাতীয় কন্যা শিশু দিবস

আপডেট : ০৮:৩৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫