ঈশ্বরদীতে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- আপডেট : ০৯:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / ৫১৫ বার দেখা হয়েছে
ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদল দুই দিন ব্যাপী ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করেন।
আজ সোমবার (২৭ অক্টোবর) প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথমদিন সকালে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বৃক্ষ রোপন ও দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আহমেদ বিশ্বাস টনির সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, কেন্দ্রীয় শ্রমিক নেতা আহসান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক এবং ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন ও পৌর যুবদলের সদস্য সচিব সাজেদুজ্জামান জিতুসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শামসুদ্দিন আহমেদ মালিথা বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলার রাখাল রাজাখ্যাত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের প্রতিষ্ঠা করেন। সেই থেকে এই দলের নেতাকর্মীরা আজ পর্যন্ত দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বারবার স্মরণ করে তিনি যুবদলকে আরও উন্নয়নমূলক কাজের সাথে শরিক হওয়ার আহবান রাখেন ।
যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম- সম্পাদক আতাউর রহমান পাতা, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, আক্কাস আলী মেম্বার, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, জাহাঙ্গীর হোসেন, পৌর ষুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রিপন, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি তৌফিক আলম সোহেল, খোরশেদ আলম দিপু, আক্তার হোসেন নিফা ও মাহামুদ হাসান সোনামনি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।





















