০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ‘ফুয়েল লোডিং’ আজ

বিবিসি বাংলা
  • আপডেট : ০১:২৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / ৯৫ বার দেখা হয়েছে

পাবনার রূপপুরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে ‘ফুয়েল লোডিং’ শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে এই বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যাওয়ার চূড়ান্ত পর্যায়ে এসেছে বলেই মত বিশেষজ্ঞদের।

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।

ফুয়েল লোডিংয়ের পর আরও কিছু পরীক্ষার মাধ্যমে ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।

দেশের বিদ্যুতের চাহিদা পূরণে এই বিদ্যুৎকেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরেই এখান থেকে উৎপাদিত এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

যদিও চূড়ান্ত বিদ্যুৎ উৎপাদনে যেতে আরও অন্তত ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিদ্যুৎ উৎপাদনের আগে আরও বেশ কিছু পরীক্ষা নিরিক্ষার প্রয়োজন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ‘ফুয়েল লোডিং’ আজ

আপডেট : ০১:২৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬